মৃত্যুবার্ষিকী
আবদুর রউফউনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা ও ১১ দফার প্রণেতা, তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও হুইপ আবদুর রউফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ সকাল ১০টায় নীলফামারীর ডোমার উপজেলার বাকডোকরা গ্রামের বাড়িতে কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আহমেদ ফজলুল করিমকুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা সাবেক কাস্টমস সুপার আহমেদ ফজলুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বাদ জোহর বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।রেণুকা দাশগুপ্তবরিশালের গৈলা গ্রামের প্রয়াত সত্যরঞ্জন দাশগুপ্তর স্ত্রী রেণুকা দাশগুপ্তর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। তিনি ১৯৭১ সালে অকুতোভয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ গৈলা দাশের বাড়ি এবং ঢাকার বনানীর বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে স্মরণসভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম মোজাম্মেল হোসেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এম মোজাম্মেল হোসেনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ আসর সাভার ইপিজেডের কাছে হোসেন নগর বায়তুস মোজাম্মেল জামে মসজিদ প্রাঙ্গণে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।