মৃত্যুবার্ষিকী
আবদুল্লাহ আল-মুতীআজ ৩০ নভেম্বর বিশিষ্ট বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আল-মুতীর ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর বাসভবনে কোর-আনখানি এবং এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বেনু মিয়ামুক্তিযোদ্ধা ও মাগুরার ব্যবসায়ী সৈয়দ মাহবুবুল হকের (বেনু মিয়া) ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের মাগুরার বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আজহারুল ইসলামচলচ্চিত্রকার ও নাট্যকার আজহারুল ইসলামের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার কালোই গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।