মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকনুজ্জামান খান দাদাভাইবিশিষ্ট শিশু সংগঠক, কচিকাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক ও ইত্তেফাক-এর সাবেক ফিচার সম্পাদক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে দুপুরে মরহুমের রাজধানীর বাসভবনে (৩৮, শরৎ গুপ্ত রোড, নারিন্দা) কোরআনখানি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। ইউসুফ আলীসাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ ইউসুফ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর সোমবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি দিনাজপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মো. ফেরদৌসব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মো. ফেরদৌসের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে উপজেলার বড়নগরে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।