মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোস্তম আলী মিয়াপরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আব্দুল্লা-হিল-বাকীশহীদ মুক্তিযোদ্ধা আব্দুল্লা-হিল-বাকীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে ঢাকায় তাঁর পিত্রালয় ‘বাকী ভবন’-এ আজ কোরআনখানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। ইজ্জত বেগমফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলমের মা ইজ্জত বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে শহরের শান্তি কোম্পানি রোডে মরহুমার নিজ বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সব আত্মীয়স্বজনকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।