মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সেলিমভাষাসৈনিক মো. সেলিমের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। তিনি ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ মিছিলের ওপর পুলিশের গুলিতে আহত হন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।রফিকুল ইসলাম দেশের বিখ্যাত গীতিকার লতিফুল ইসলাম শিবলীর বাবা রফিকুল ইসলামের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের নাটোরের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাহফিলে উপস্থিত হতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ এস এম সোলায়মানগতকাল ৪ ডিসেম্বর ছিল সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মানের ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ৭ ডিসেম্বর শুক্রবার বাদ আসর রাজধানীর পল্লবীতে তাঁর বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।