মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর রহমান খানপূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে বাদ আসর ধানমন্ডিতে মরহুমের বাসভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সেখানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল হালিম মোল্লা ভাষাসৈনিক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা এ জে এম আবদুল হালিম মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমের বাসভবনে কোরআনখানি ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া, কাল শনিবার তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর কাঠালিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। তাহারাত কবির কিউবির সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. তাহারাত কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব তাঁর নিজস্ব বাসস্থান ঢাকার মালিবাগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য তাহারাতের সব আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।