মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলামশহীদ নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ ডিসেম্বর বাউশিয়া ফেরিঘাটে শহীদের কবর প্রাঙ্গণে শহীদ নজরুল ইসলাম স্মৃতি পরিষদ, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।রহিমা খাতুনঢাকা ইউনিভার্সিটি সোশিওলজি অ্যালামনাইয়ের সহসভাপতি আবদুস সাত্তারের মা রহিমা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমার নাতি চিকিৎসক সাদ্দাম হোসেনের (২১ পূর্ব রামপুরা) বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।