মৃত্যুবার্ষিকী
মোসাদ্দেক রহমান ভূঁইয়ামুক্তিযোদ্ধা মোসাদ্দেক রহমান ভূঁইয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১০ ডিসেম্বর ঢাকায় কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দ নাজমুল হকবুদ্ধিজীবী ও শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে সৈয়দ নাজমুল হক স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।ফজলে রশীদআইনজীবী এ বি এম ফজলে রশীদ চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। তাঁর রুহের মাগফিরাতের জন্য মরহুমের স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদা এম রশীদ চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।শহীদ মহিবুল্লাহশহীদ মহিবুল্লাহ বীর বিক্রমের ৪১তম মৃত্যু-বার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে শহীদের কবরস্থানসংলগ্ন রূপসা ফেরিঘাটের পাশের মসজিদে, গ্রামের বাড়ি শাহেদাপুর কচুয়ায় এবং ঢাকার ১ নম্বর নর্থব্রুক হল রোডের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।