মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান সিরাজী
শহীদজায়া নূরজাহান সিরাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২১ ডিসেম্বর। স্বাধীনতা যুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সহধর্মিণী তিনি। স্বামীর মৃত্যুর পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিনি ছিলেন সোচ্চার। তবে এ বিচারের রায় তিনি দেখে যেতে পারেননি। দিনটি উপলক্ষ করে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলার পূর্ব সদরদী গ্রামে ২৬ ডিসেম্বর বাদ জোহর মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।