মৃত্যুবার্ষিকী
ডা. ফজলে রাব্বিঢাকা মেডিকেল কলেজের হূদেরাগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিভাগের অধ্যাপক বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা ডা. রাব্বিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসভবন থেকে ধরে নিয়ে যায়। পরে ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তি। আবদুল হাকিম ভূঁইয়াকুমিল্লার ব্যবসায়ী আবদুল হাকিম ভূঁইয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর কুমিল্লার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর ছেলে সাংবাদিক কুদরাত-ই-খোদার ঢাকার ইস্কাটনের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কাজী আজহার আলীসাবেক সচিব এবং বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপাচার্য কাজী আজহার আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর ৩/৭ আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুরের বাড়িতে এবং ১৫/১ ইকবাল রোডে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এস এম ফজলুল হকবরিশালের সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক প্রধান ও বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ফজলুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে আজ কলেজ রোডে তাঁর বাসভবনে কোরআনখানি ও আসরের নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।তিন শহীদের মৃত্যুবার্ষিকী আজমুক্তিযুদ্ধে শহীদ তিন সহোদর বদিউজ্জামান, সাজাহান ও করিমুজ্জামান ওরফে মূল্লক জাহানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি ও কবর জিয়ারত করা হবে। এ ছাড়া শহীদ বদিউজ্জামানের ছেলে ওয়াহিদুজ্জামানের ৯৮ রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ ষষ্ঠ লেনের বাসায় কোরআনখানি ও বাদ জোহর মিলাদের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।