মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বি এম আবদুল জব্বার প্রধানমুক্তিযুদ্ধে কোম্পানি ৬ নম্বর সেক্টরের কমান্ডার এ বি এম আবদুল জব্বার প্রধানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।মজিবর রহমান তালুকদারসাবেক সাংসদ ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে তাঁর পটুয়াখালীর বাড়ি ও স্থানীয় মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সামছুল হক মজুমদারগণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী সামছুল হক মজুমদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শুক্রবার ফেনীর ফুলগাজী উপজেলার একাধিক মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার ও বিজিএমসির প্রকৌশলী জাকির হোসেন মজুমদার মরহুমের ছেলে। বিজ্ঞপ্তি।গোলাম কবির ভূঞামুক্তিযোদ্ধা গোলাম কবির ভূঞার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড়নগরে মরহুমের নিজ বাড়িতে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি এম এ করিম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা গোলাম কাদির মরহুমের ছেলে। বিজ্ঞপ্তি।