মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঈন উদ্দিন আহেমদসাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহেমদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ সেপ্টেম্বর। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামে মরহুমের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। বিজ্ঞপ্তিশহীদ নূর আহমেদ গাজীমুক্তিযোদ্ধা নূর আহমেদ গাজী, বীর বিক্রমের ৪১তম শাহা-দাতবার্ষিকী আজ ২ সেপ্টেম্বর। চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামের মজুমদারবাড়িতে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। বিজ্ঞপ্তি।