মৃত্যুবার্ষিকী
এ কে বদরুল হক
অবিভক্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সর্বশেষ সভাপতি এবং সুপ্রিম কোর্টের সাবেক জ্যেষ্ঠ বিচারপতি এ কে বদরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২২ ডিসেম্বর। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোডে বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. আব্দুর রউফ ভূঁইয়া
সিরাজগঞ্জের স্বনামধন্য জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২২ ডিসেম্বর সোমবার। এ উপলক্ষে ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা মরহুমের কাঁচারীপাড়ার বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়ার অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।