মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হামিদ চৌধুরীতদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার আবদুল হামিদ চৌধুরীর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।অজিত রায়বরেণ্য সংগীতশিল্পী অজিত রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা ও গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।