মৃত্যুবার্ষিকী
অধ্যাপক ডা. ইব্রাহিমবাংলাদেশ ডায়া-বেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। দিনটিকে সেবা দিবস হিসেবে পালন করবে সমিতি, বারডেম ও অঙ্গপ্রতিষ্ঠানগুলো। সমিতির উদ্যোগে আজ সকালে বনানীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর, প্রেসক্লাব, ধানমন্ডি রবীন্দ্রসরোবরসহ কয়েকটি স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিজ্ঞপ্তি।আহমেদ ফারুক হাসানযুগান্তর-এর সাবেক উপসম্পাদক (বার্তা) আহমেদ ফারুক হাসানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের পূর্ববাজার জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ বাদ আসর মিলাদ মাহফিল ও কোরআনখানি এবং স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মসজিদে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সতীশ চন্দ্র পালফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক সতীশ চন্দ্র পালের দশম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে ফেনীর মাস্টারপাড়ায় তাঁর নিজ বাড়িতে গীতাপাঠ ও মধ্যাহ্নে ঠাকুরভোগের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।