মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল কবির চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে মরহুমের কবরসংলগ্ন মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। ফজলুল কবির চৌধুরী একাধারে চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল একাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।