মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম ফরিদা রউফবাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঊনসত্তরের গণ-আন্দোলনের অন্যতম নেত্রী, সাবেক সাংসদ বেগম ফরিদা রউফ আশার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর সোমবার। এ উপলক্ষে আজ বাদ আসর নীলফামারীর ডোমার উপজেলার বাকডোকরা গ্রাম ও ঢাকার উত্তরায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধা ফরিদা জাতীয় সংসদের সাবেক হুইপ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আবদুর রউফের সহধর্মিণী। বিজ্ঞপ্তি।কে. মহিউদ্দিনকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের ডা. কে. মহিউদ্দিনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর। এ উপলক্ষে গৌরীপুর বাজারে তাঁর প্রতিষ্ঠিত ডা. কে মহিউদ্দিন ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আজ সারা দিন বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ ছাড়া বাদ আসর গৌরীপুর বাজারের বড় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।