মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমা জেসমিন চৌধুরীঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক শিক্ষিকা ড. নাজমা জেসমিন চৌধুরীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিকেল চারটায় ইনস্টিটিউট মিলনায়তনে নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এবারের বিষয় ‘বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ: সমস্যা ও সমাধান’। স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক মনসুর মুসা। বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী ড. নাজমা ১৯৮৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।