মৃত্যুবার্ষিকী
মাহবুব উল হকজাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব সংবাদদাতা মাহবুব উল হকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফেনী প্রেসক্লাবে স্মরণসভা ও মরহুমের বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল্লাহ আল হারুন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতা ও অধুনালুপ্ত দৈনিক বাংলাদেশের স্বাধীনতার সম্পাদক আবদুল্লাহ আল হারুনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে আবদুল্লাহ আল হারুন স্মৃতিসংসদ, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম শংকর গোবিন্দ চৌধুরীসাবেক সাংসদ শংকর গোবিন্দ চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সাংসদ নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু তাঁকে নাটোরের গভর্নর হিসেবে নিয়োগ দেন। ১৯৭৫ থেকে আমৃত্যু তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।কামরুল ইসলাম মোমিনঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে সকালে মোমিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এ ছাড়া উত্তর ইব্রাহীমপুরে মোমিনদের বাসায় কাল শুক্রবার বিকেলে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। ২০০৫ সালের এই দিনে কলেজে যাওয়ার পথে বাড়ির অদূরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মোমিন। বিজ্ঞপ্তি।আবু মুহাম্মাদ মুরতাঈশসুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী এবং পদাতিক নাট্যসংসদ ও বাংলাদেশ আইনজীবী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা আবু মুহাম্মাদ মুরতাঈশের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।