মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজুল হক চৌধুরীভোলার বিশিষ্ট সমাজসেবী সিরাজুল হক চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের নিজ বাড়ির কাছে বকুলতলা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মজিবুর রহমান ভুঁইয়াবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান ভুঁইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর ছেলে জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব মো. মিজানুর রহমান ও তাঁর পরিবার সবার কাছে দোয়া প্রার্থনা করেছে। বিজ্ঞপ্তি।মোহাম্মদ সাহেব আলীঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডি-আরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সমকাল-এর স্টাফ রিপোর্টার এস এম মুন্না মিয়ার বাবা এবং এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মচারী মোহাম্মদ সাহেব আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে ঢাকার খিলগাঁও থানাধীন মেরাদিয়া ভূঁইয়াপাড়ায় মরহুমের বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে। বিজ্ঞপ্তি।