মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিতুন কুন্ডুশিল্পী নিতুন কুন্ডুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৫ সেপ্টেম্বর। ২০০৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে ভাস্কর, চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একজন সফল উদ্যোক্তা।১৯৩৫ সালের ৩ ডিসেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। স্নাতক পাস করেন ১৯৫৯ সালে ঢাকা আর্ট কলেজ (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট) থেকে।নিতুন কুন্ডুর আঁকা কয়েকটি পোস্টার মুক্তিযুদ্ধকালে তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এগুলোর মধ্যে রয়েছে ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’, ‘আমরা সবাই বাঙালি’, ‘বাংলার বীর মুক্তিযোদ্ধা’। পাকিস্তানবিরোধী ও মুক্তিযুদ্ধের পক্ষের এসব পোস্টার স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক সম্পদ।আসবাবপত্র নকশায় বহুল পরিচিত নিতুন কুন্ডু স্বাধীনতার পর প্রতিষ্ঠা করেন অটবি। ১৯৭৫ সালে ছোট একটি টিনশেড ঘরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও এখন এটি দেশের অন্যতম বৃহৎ আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান।ভাস্কর হিসেবেও সমান খ্যাতি কুড়িয়েছেন এই শিল্পী। ‘শাবাশ বাংলাদেশ’ ও ‘সার্ক ফোয়ারা’ তাঁর বহুল পরিচিত শিল্পকর্ম। নিখুঁত ও সৃষ্টিশীল শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে তিনি অসংখ্য পদক পেয়েছেন, যার মধ্যে রয়েছে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রেসিডেন্ট গোল্ড কাপ প্রভৃতি। নিজস্ব প্রতিবেদক।