মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি এম মেহেদী মাসুদবিশিষ্ট সংগঠক ও সাংবাদিক টি এম মেহেদী মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাগেরহাটের মোল্লার-হাটে কাহালপুর তাসলিমুল জান্না মাদ্রাসাতুল বানাত, মাদারীপুরের শিবচরের রাজারচরের আল জামেয়াতুল কওমি মাদ্রাসা এবং রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির বায়তুল মামুর জামে মসজিদে বাদ আসর কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পৈতৃক বাড়ি নেত্রকোনার মদন থানার আটপাড়া মঙ্গলশ্রী গ্রামে বাদ জোহর দোয়া ও ভোজ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।পার্থ সারথী হাওলাদারলিটন এঞ্জেলস স্কুলের ছাত্র পার্থ সারথী হাওলাদারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সুকন্যা টাওয়ার, ফ্ল্যাট নং ১৫-জি, ৩৫ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকায় ধর্মীয় সভা, প্রার্থনা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।প্রাণকৃষ্ণ বালাগোপালগঞ্জের সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রাণকৃষ্ণ বালার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর ছেলে খগেন্দ্র নাথ বালার গোপালগঞ্জ ও ঢাকার বাসভবনে পূজা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।