মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমানা রশিদহলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক রুমানা রশিদ রিমার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমার খুলনার বাসভবন, স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। জয়নাল আবেদীনরাজধানীর মো-হাম্মদপুরের আদাবর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজি মোহাম্মদ জয়নাল আবেদীনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার স্থানীয় সূচনা কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া শুক্রবার দুপুরে ঢাকা উদ্যানে হাজি মনির মার্কেট ও মসজিদ চত্বরে একই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।নজরুল ইসলামপ্রকৌশলী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে ২০৪/এ তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এইস অটোস (প্রা.) লিমিটেডে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ঢাকার অভ্যন্তরে পাঁচটি পাওয়ার স্টেশনে বিস্ফোরণ ঘটানো হয়। এর পেছনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বিজ্ঞপ্তি। হাফিজুল ইসলাম খানসাবেক মন্ত্রী ও সাংসদ প্রয়াত শামসুল ইসলাম খানের ছেলে হাফিজুল ইসলাম খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ১৯৮৮ সালের এই দিনে তিনি নৌ-দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।