মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম ইউ ভূঁইয়াশিক্ষাবিদ অধ্যক্ষ এম ইউ ভূঁইয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২১ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের ঢাকার ওয়ারির বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ, মাদারীপুর নাজিম উদ্দিন কলেজ ও নরসিংদী সরকারি কলেজে শিক্ষকতা করেন। বিজ্ঞপ্তি।গওহর জামিল জাগো আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা গওহর জামিলের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ২১ সেপ্টেম্বর। এ উপলক্ষে জাগো আর্ট সেন্টারে আজ দিনব্যাপী কোরআনখানি এবং বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত হতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।