মৃত্যুবার্ষিকী
আবদুল ওয়াহেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক প্রধান প্রকৌশলী মো. আবদুল ওয়াহেদের দশম মৃত্যুবার্ষিকী আজ ২২ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর মালিবাগে মরহুমের বাসভবনসংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল মান্নান তালিবইসলামি চিন্তাবিদ, সাহিত্যিক ও গবেষক আবদুল মান্নান তালিবের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২২ সেপ্টেম্বর শনিবার। এ উপলক্ষে বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কবি আল মাহমুদ। বিজ্ঞপ্তি। জ্যোতির্ময় পালচিত্রশিল্পী জ্যোতির্ময় পালের নবম মৃত্যুবার্ষিকী আজ ২২ সেপ্টেম্বর। তাঁর আত্মার শান্তির জন্য স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে। তিনি ১৯৯২ সালে (১৯৯৯ সালে অনুষ্ঠিত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।