মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামছুল হুদা পাঁচবাগীউপমহাদেশের প্রখ্যাত আলেম শামছুল হুদা পাঁচবাগী (রহ.)-এর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল খালেক দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আবদুল খালেকের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে ‘মোহাম্মদ আবদুল খালেক, দৈনিক আজাদী এবং গণতন্ত্র’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।উত্তম কুমার সিংহনাক, কান ও গলা বিশেষজ্ঞ উত্তম কুমার সিংহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুরে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।