মৃত্যুবার্ষিকী
সিরাজুল ইসলামইউসিবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ মাগরিব মরহুমের উত্তরার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে যোগ দেওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক। গিয়াস উদ্দিন ভুইয়াঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা উপদেষ্টা গিয়াস উদ্দিন ভুইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারায় মরহুমের নিজ বাসভবনে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।ময়েজউদ্দিনঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দিনের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। আজ সকাল সাড়ে আটটায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও আওয়ামী লীগ নেতারা বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। কালীগঞ্জ নোয়াপাড়া শহীদ ময়েজউদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ে কাঙালিভোজ ও মিলাদ মাহফিল, দালান বাজার, জামালপুর, জাঙ্গালিয়া, বাহাদুরবাদী, দেওপাড়া শহীদ ময়েজউদ্দিন বাজার ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মিলাদ ও কাঙালিভোজসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।