মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল করিম সাহিত্যবিশারদবাঙালি ঐতিহ্য সন্ধানের পথিকৃৎ আবদুল করিম সাহিত্যবিশারদের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘সাহিত্য স্মারক বক্তৃতা’র আয়োজন করেছে। একই সময় বাংলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সাহিত্যবিশারদের জন্মস্থান চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। আবদুল করিম প্রথম মধ্যযুগে রচিত বাংলা পুঁথি সংগ্রহে আত্মনিয়োগ করেন। বাংলা সাহিত্যে গবেষণায় অবদানের জন্য তাঁকে ১৯৯৫ সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।শামসুল আলম বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী শামসুল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে মাসব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজ গরিব, দুস্থ ও এতিমখানার শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।