মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল হকরাজশাহী টেনিস ক্লাবের সাবেক সভাপতি এ কিউ এম ফজলুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রাজ-শাহীর চণ্ডীপুরের নিজ বাসভবনে আজ শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল গনি মিয়ানারায়ণগঞ্জের ব্যবসায়ী আবদুল গনি মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ নভেম্বর। এ উপলক্ষে বাদ জুমা মরহুমের সোনাতন পাল লেনের বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও গরিবদের জন্য খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। শাহেদ আলী ইসলামী চিন্তাবিদ ও কথাশিল্পী অধ্যাপক শাহেদ আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৯ নভেম্বর। এ উপলক্ষে বাদ আসর তমদ্দুন মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আবুজর গিফারী ইসলামী কমপ্লেক্স (পূর্ব বাসাবো, পাটোয়ারী গলি) ঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।