মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ গণিইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, ভাষা আন্দোলনের অগ্র সৈনিক ও প্রাদেশিক আইনসভার সদস্য মেজর এম এ গণির ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে সেনাবাহিনী, মেজর গণি পরিষদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুমিল্লা সেনানিবাসে মরহুমের সমাধিসৌধে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানো হবে। এরপর মেজর গণি পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। বাদ আসর মেজর গণির জন্মস্থান নাগাইশ গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি। শাহাবুদ্দিন এম হোসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক শাহাবুদ্দিন মোশারফ হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কুরশিয়া আক্তারজেড কিউ খানের স্ত্রী কুরশিয়া আক্তারের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমার স্বামীর ধানমন্ডির বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। অমল জোহা খান দৈনিক যায়যায় দিন পত্রিকার ক্রীড়া প্রতিবেদক অমল জোহা খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। তাঁর রুহের মাগফিরাতের জন্য স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।