মৃত্যুবার্ষিকী
এনায়েত-এ-মোরশেদশিল্পপতি ও ক্রীড়াবিদ এনায়েত-এ-মোরশেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে দিনাজপুরের ঘাসীপাড়ায় মরহুমের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আহমেদ আলী মিয়া বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও ডেল্টা গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ আলী মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের বাসভবনে কাঙালিভোজ, বাদ জোহর কোরআনখানি, দোয়া মাহফিল ও খতমে তাহলিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ আসর হাজারীবাগ মসজিদে মিলাদ মাহফিল এবং মিরপুরের জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসায় খতমে তাহলিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মাহমুদা ভূঁইয়াপুলিশের সাবেক কর্মকর্তা কে এ ভূঁইয়ার স্ত্রী মাহমুদা ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে মরহুমার ধানমন্ডির বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবু তাহের ভুঁইয়াফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের ভুঁইয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ নভেম্বর। এ উপলক্ষে ঢাকার আমিনবাগ জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় এক দোয়া মাহফিল এবং তবাররক বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি দৈনিক যুগান্তর-এর সিনিয়র বিজ্ঞাপন ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনের বাবা। বিজ্ঞপ্তি।