মৃত্যুবার্ষিকী
মমিনুল মউজদীনমরমি শিল্পী হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌর-সভার সাবেক চেয়ারম্যান মমিনুল মউজদীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কহলিল জিবরানসহ তিনি মারা যান। এ উপলক্ষে মমিনুল মউজদীন সঞ্চৃতি সংসদ বেলা ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সঞ্চরণসভার আয়োজন করেছে। এ ছাড়া মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ অফিসশহীদ আজহারুল হক ও হুমায়ূন কবীরশহীদ আজহারুল হক ও হুমায়ূন কবীরের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে আজিমপুর কবরস্থানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণ, বাদ আসর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর সদস্যরা দুজনকে ফ্রি স্কুল স্ট্রিটের হাকিম হাউস থেকে ধরে নিয়ে যায়। পরদিন নটর ডেম কলেজের সামনের রাস্তার কালভার্টের নিচ থেকে হাত-পা-চোখ বাঁধা অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। আজহার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সহকারী সার্জন ও হুমায়ূন ইন্টার্ন চিকিৎসক ছিলেন। তাঁরা গোপনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন। বিজ্ঞপ্তি। খন্দকার মগিসউদ্দিন আহম্মদ সাবেক সরকারি কর্মকর্তা খন্দকার মগিসউদ্দিন আহম্মদের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও খোদারবাড়ী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।