মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ টি এম ওয়ালি আশরাফমুক্তিযোদ্ধা ও ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনের সাবেক সাংসদ এ টি এম ওয়ালি আশরাফের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২৩ নভেম্বর শুক্রবার মাগরিবের নামাজের পর ঢাকায় সাংসদের ছেলের ৩৮/সি মায়াকাননের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে মরহুম এ টি এম ওয়ালি আশরাফের আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।দেওয়ান ফরিদ গাজীসাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ দেওয়ান ফরিদ গাজীর দ্বিতীয় মৃত্যু-বার্ষিকী আজ ১৯ নভেম্বর। এ উপলক্ষে সিলেট, হবিগঞ্জ ও ঢাকায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।