মৃত্যুবার্ষিকী
আশফাকুস সামাদশহীদ লে. আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীর বিক্রমের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে বাদ মাগরিব তাঁর ছোট ভাই ইশতিয়াক আজিজের বাসায় (বাসা-৪৪, রোড-৮, সেক্টর-৩, উত্তরা) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য মরহুমের বন্ধু, আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মো. আব্দুল মালেকচিকিৎসক মো. আব্দুল মালেকের ২১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। মরহুমের আত্মার শান্তি কামনায় আজ তাঁর ছেলে জাতীয় নাগরিক সমাজের মহাসচিব মো. মোশাররফ হোসেনের ঢাকার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এত উপস্থিত থাকতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আরশাদ আলীআরশাদ আলী মাদবরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে রাজধানীর সেনপাড়া পর্বতার ৩৭১ নম্বর বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।