মৃত্যুবার্ষিকী
মোস্তফা কামাল মহিউদ্দীনমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মহিউদ্দীনের ৪১তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে চাঁদনীঘাটের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করে পাকবাহিনী। এ উপলক্ষে আজ বাদ আসর চাঁদনীঘাট জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। রাশেদ মোশাররফসাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে দোয়া মাহফিল ও সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আমিরুন নেছা বেগম অবিভক্ত বাংলার ঢাকা জেলা মুসলিম লীগের প্রথম মহিলা সভানেত্রী আমিরুন নেছা বেগমের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ জোহর নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মরহুমার নিজ বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবু বকর সিদ্দিকঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাবা ও বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক (ডাইরেক্টর জেনারেশন ডিজেল) প্রকৌশলী আবু বকর সিদ্দিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর পরিবারের সদস্যরা সবার কাছে দোয়াপ্রার্থী। বিজ্ঞপ্তি। ফজিলতের নেছাকুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ডা. কে মহিউদ্দিন হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ফজিলতের নেছার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে বাদ আসর গৌরীপুর বাজারের বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।