মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাউদ্দিন আল আজাদকবি, শিক্ষাবিদ, গবেষক, মুক্তিযোদ্ধা ও ভাষাসংগ্রামী আলাউদ্দিন আল আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে আলাউদ্দিন আল আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সাহিত্যে অবদানের জন্য আলাউদ্দিন আল আজাদ বাংলা একাডেমী পুরস্কার, ইউনেসকো পুরস্কার, একুশে পদকসহ দেশ-বিদেশে ১৮টি সম্মাননা অর্জন করেন। বিজ্ঞপ্তি।আবদুল কাদেরমাসিক কমপিউটার জগৎ সাময়িকীর প্রতিষ্ঠাতা আবদুল কাদেরের নবম মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে তাঁর ধানমন্ডির বাসভবনে আজ বাদ জোহর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কমপিউটার জগৎ পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।