মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ মতিনগণফোরাম কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি এম এ মতিনের দশম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই বুধবার। এ উপলক্ষে মরহুমের কুমিল্লা ইউসুফ কারিগরি বহুমুখী উচ্চবিদ্যালয় সড়কের বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ৬ জুলাই বাদ এশা মরহুমের নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।আবদুল হাকিম বিক্রমপুরীঅবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম বিক্রমপুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই বুধবার। এ উপলক্ষে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, কে কে গভ. ইনস্টিটিউশন ও মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও দুস্থ লোকজনের মধ্যে খাবার বিতরণ। এ ছাড়া মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে স্মরণসভা এবং মুন্সিগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তিপ্রদানমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আ ন হ সালেহ্রাজশাহী বিশ্ববি-দ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আ ন হ সালেহ্র প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই বুধবার। এ উপলক্ষে সকালে মরহুমের সিপাহিপাড়ার নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিল, মাদার বখ্শ আইডিয়াল স্কুলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রাজশাহী সরকারি কলেজিয়েট স্কুলে সতীর্থ ’৬৭ ব্যাচের উদ্যোগে দরখাস্ত লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুপুরে হেতেমখাঁ কবরস্থান মাদ্রাসা ও এতিমখানায় ভোজের আয়োজন করা হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাদার বখেশর একমাত্র ছেলে। বিজ্ঞপ্তি।