মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার আলীআইনজীবী ও বিচারপতি আনসার আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুলাই। এ উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর কবর প্রাঙ্গণে এবং নওগাঁ জেলার বাড়িতে মিলাদ মাহফিল, আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মতলুব আনামভাষাসৈনিক ও কলামিস্ট মতলুব আনামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ৭ জুলাই শনিবার। এ উপলক্ষে তাঁর বাসভবনে কাল শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মতলুব আনাম ঐতিহাসিক ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে কারাবরণ করেছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি ফাইজার, সার্ল, স্মিথ-ক্লাইন-অ্যান্ড-ফ্রেঞ্চ, এস-এম-সিসহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজ করেছেন। সর্বশেষ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক হিসেবে তিনি অবসরে যান। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের তৃতীয় ছেলে এবং দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের ভাই। সুধীর ভূষণ ঘোষব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট সমাজসেবক সুধীর ভূষণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকী কাল ৬ জুলাই শুক্রবার। এ উপলক্ষে প্রয়াতের নিজ বাসভবনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মৃত্যুর পর ব্যথার মালা নামে তাঁর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। নবীনগর মহিলা কলেজ প্রতিষ্ঠার পেছনে তাঁর বিশেষ অবদান রয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দ মো. মুনতাসির ইউসুফতরুণ প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ মুনতাসির ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল ৬ জুলাই শুক্রবার। এ উপলক্ষে ওই দিন বাদ আসর আজিমপুর পুরোনো কবরস্থান মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফের ছোট ছেলে। বিজ্ঞপ্তি।পবন চন্দ্র দেবনাথমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি বনগাঁও-২ গ্রামের বাসিন্দা ও সাম্যবাদী দলের সাবেক কেন্দ্রীয় নেতা পবন চন্দ্র দেবনাথের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুলাই বৃহস্পতিবার। এ উপলক্ষে বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া গণমুক্তির গানের দল (মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা সন্ধ্যায় স্থানীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।