মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতলুব আনামভাষাসৈনিক ও কলামিস্ট মতলুব আনামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৭ জুলাই। এ উপলক্ষে বাদ আসর তাঁর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিমখানায় দোয়া ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মতলুব আনাম ঐতিহাসিক ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে কারাবরণ করেন। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি ফাইজার, সার্ল, স্মিথ-ক্লাইন-অ্যান্ড-ফ্রেঞ্চ, এসএমসিসহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজ করেছেন। সর্বশেষ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক হিসেবে তিনি অবসরে যান। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলামও লিখতেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের তৃতীয় ছেলে এবং দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের বড় ভাই। বিজ্ঞপ্তি।