মৃত্যুবার্ষিকী
মাহবুব আনামসাংবাদিক, লেখক এবং অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস-এর সম্পাদক মাহবুব আনামের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক, শেরেবাংলা স্বর্ণপদক, মওলানা আকরম খাঁ স্বর্ণপদকমহ বিভিন্ন পদক পেয়েছেন। এ ছাড়া পেশাগত জীবনে মাহবুব আনাম যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে আমরা বাংলাদেশী আমরা বাঙালী, ইতিহাসের স্বীকৃতি বনাম বিকৃতি। তিনি নাট্যমঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করেন। মাহবুব আনাম প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদের দ্বিতীয় ছেলে এবং ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের ভাই। বিজ্ঞপ্তি।