মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাহান কবির চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের সাবেক শিক্ষক এবং বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই মঙ্গলবার। এ উপলক্ষে বেটস্ কর্তৃপক্ষ আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করেছে। শাহজাহান কবির তিন বছর আগে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিজ্ঞপ্তিশামসুদ্দীন মোল্লা মুক্তিযুদ্ধের সংগঠক, ও সাবেক সাংসদ শামসুদ্দীন মোল্লার ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে মরহুম শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠন কর্মসূচির আয়োজন করেছে। মরহুমের বাড়িতে আজ সকাল ১০টায় কোরআনখানি, দুপুরে এতিমখানায় খাবার বিতরণ, বিকেল চারটায় বাড়িতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিসামসুদ্দোহাপঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা ও আইনজীবী সামসুদ্দোহার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহরের বানিয়াপাড়ায় মরহুমের বাসভবনে আজ বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি নজীর আহম্মদমুক্তিযোদ্ধা নজীর আহম্মদের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই মঙ্গলবার। এ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামে মরহুমের বাড়িতে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নোয়াখালী অফিস