মৃত্যুবার্ষিকী
সুলতান আহমেদতদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার ও রেডক্রস সোসাইটির সচিব সুলতান আহমেদের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই সোমবার। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের ৩২ পুরানা পল্টনের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবুল খায়েরমুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল খায়েরের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই সোমবার। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর শ্যামলী জামে মসজিদ এবং মরহুমের গ্রামের বাড়ি বেলনগর মসজিদ ও মাগুর এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মতিয়র রহমান তালুকদারজামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই সোমবার। এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল, স্মরণসভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ মুরাদ হাসানের বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।