মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোশারফ হোসেনচট্টগ্রাম ইপিজেডের সাবেক পরিচালক মো. মোশারফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুলাই। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিম আ ন শহীদুল্লাহ ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ম আ ন শহীদুল্লাহর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুলাই। এ উপলক্ষে কাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর পল্লবীর ৬ নম্বর সেকশনের ট-ব্লকের ২২১/২২২ নম্বর বাড়িতে মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা শহরতলির চাঁনপুর মসজিদে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে মরহুমের শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি