মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সোবহানসড়ক ও জনপথ অধিদপ্তর ঢাকার সাবেক স্টোরকিপার ও প্রবীণ হোমিও চিকিৎসক মো. আবদুস সোবহানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুলাই। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।সুশীল কুমার পালজাতীয় শ্রমিক লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সুশীল কুমার পালের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুলাই। এ উপলক্ষে নাটোরের গোপালপুরে পৌর মহাশ্মশানে তাঁর স্মৃতি বেদিতে পুষ্প অর্পণ ও গোপালপুর শ্রীশ্রী লক্ষ্মী-নারায়ণ পৌর কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জি এইচ মির্জাঅবসরপ্রাপ্ত উইং কমান্ডার মুক্তিযোদ্ধা জি এইচ মির্জার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ জুলাই। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।