মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেরা দীপিতাডেইলি স্টার পত্রিকার রিপোর্টার নভেরা দীপিতার মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক জয়ী নভেরা দীপিতা ২০০৬ সালের এই দিনে অকালপ্রয়াত হন। এ উপলক্ষে আজ শুক্রবার এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, দোয়া ও দুস্থদের অর্থ সাহায্য দেওয়া হবে। বিজ্ঞপ্তি। মো. গিয়াস উদ্দিনব্যবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাসভবনে মিলাদ এবং সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য আত্মীয়স্বজন ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। হোসেন পাটোয়ারীসমাজসেবক ও শিল্পপতি মো. হোসেন পাটোয়ারীর চেহলাম আজ শুক্রবার তাঁর নিজ বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হর্ণি গ্রামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গ্রামের বাইতুল হোসেন মসজিদে বাদ জুমা এক মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।