মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আজাদমুক্তিযোদ্ধা শহীদ আজাদের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর চৌ-মুহনীর বেগমগঞ্জ চৌরাস্তায় শহীদ আজাদ ক্লাবের উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজাদ মুক্তিযুদ্ধে যে স্থানে শহীদ হয়েছিলেন, সেই স্থান কোম্পানীগঞ্জের করালিয়া গ্রামেও অনুরূপ কর্মসূচি পালিত হবে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। এ এইচ এম আতাউল করিমসাবেক কূটনীতিক ও পররাষ্ট্রসচিব এ এইচ এম আতাউল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে মরহুমের আত্মার শান্তি কামনায় আজ বাদ আসর তাঁর বাসভবন ধানমন্ডি আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের ৮৯ নম্বর বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।