মৃত্যুবার্ষিকী
হাবিবুর রহমানমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে মরহুমের লক্ষ্মীপুর জেলার বশিবপুর ইউনিয়নের পোদ্দারবাজারে নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।কাজী গোলাম মোস্তফাকুমিল্লা নগরের কান্দিরপাড়ের হোটেল কস্তুরীর মালিক কাজী গোলাম মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে বিকেলে নগরের কাপ্তানবাজারের এতিমখানা ও মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।বিচারপতি আবু সাঈদ চৌধুরীসাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে টাঙ্গা-ইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবু সাঈদ চৌধুরী ছাত্রজীবনে নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগ এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৭ সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের ব্রিটেন শাখার সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তিনি তাৎক্ষণিক উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ান। পরে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বজনমত গঠনে বিশেষ ভূমিকা রাখেন। তিনি ১৯৮৫ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।আনোয়ারুদ্দীন খান কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আনোয়ারুদ্দীন খানের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে আনোয়ারুদ্দীনের স্ত্রীসহ পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।সৈয়দ এ বি মাহমুদ হোসেনসাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে বেলা সাড়ে তিনটায় হাইকোর্ট মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।