মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াব আলীঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নওয়াব আলীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট শনিবার। তিনি তৎকালীন প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। তাঁর স্মরণে প্রতিষ্ঠিত ডা. নওয়াব আলী মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষা ও সমাজকল্যাণে বহু প্রতিষ্ঠান পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।আবদুর রাজ্জাক সরদারখুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক সরদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট শনিবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি নন্দনপুরের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।