মৃত্যুবার্ষিকী
ফাহমিদা শারমিনকালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন এবং ঢাকা জজকোর্টের আই-নজীবী অ্যাডভোকেট মোস্তফা মহসিনের ছোট বোন ফাহমিদা শারমিন সুমীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মরহুমার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফাহমিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং এতিমখানায় বিশেষ ভোজের আয়োজন করা হবে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হান্নান ফাহমিদা শারমিনের বাবা। বিজ্ঞপ্তি।জাহেদা বেগমব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দার্রা গ্রামের বাসিন্দা মোসাম্মৎ জাহেদা বেগমের দশম মৃত্যুবার্ষিকী আজ ৫ আগস্ট। এ উপলক্ষে উত্তর দার্রা গ্রামে, ঢাকায় ও সুইডেনের স্টকহোমে মরহুমার ছেলেমেয়েদের বাড়িতে এবং বনানী কবরস্থান মসজিদে দোয়া, মিলাদ মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।