মৃত্যুবার্ষিকী
সেলিমা করিম বাংলাদেশ বেতারের সাবেক সংগীতশিল্পী সেলিমা করিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে বাদ আসর ১৩/১০ (ক), রোড-২, শ্যামলীর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দা মাকসুমা আরেফঢাকা আহ্সানিয়া মিশনের সাবেক কর্মকর্তা ও খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফূজা বেগমের মেয়ে সৈয়দা মাকসুমা আরেফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।সন্তোষ গুপ্তবরেণ্য সাহিত্যিক ও সাংবাদিক সন্তোষ গুপ্তের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট সোমবার। এ উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় রাজধানীর পোস্তগোলায় সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্য, সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ গুপ্তের ১৮টি বই রয়েছে। বিজ্ঞপ্তি।মাহবুব আলী খানসাবেক মন্ত্রী মাহবুব আলী খানের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট সোমবার। এ উপলক্ষে সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং বাদ আসর হজরত শাহজালালের (রহ.) দরগা শরিফে বিশেষ মোনাজাত ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের ধানমন্ডির বাসভনে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তাসলিমউদ্দিন আহমেদতাসলিমউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মসজিদ ও এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।